প্রধানমন্ত্রীর খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা

প্রধানমন্ত্রীর খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা

10 / 100 SEO Score

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্ণফুলী টানেল সম্পর্কে নয়; প্রধানমন্ত্রী মূলত টানেলের ওপারে নির্মিত ‘অত্যন্ত স্ট্যান্ডার্ড ও বিলাসবহুল’ অ্যাপার্টমেন্ট বা ভবন নিয়ে মন্তব্য করেছিলেন।

ফ্যাক্টওয়াচের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “টানেলের ওপারে খুব স্ট্যান্ডার্ড, বেশ লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বা ভবন নির্মাণ করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। সেখানে কয়েকশ কোটি টাকা ব্যয় হয়েছে।”

প্রতিষ্ঠানটির অনুসন্ধান টিম জানায়, জাতীয় ও চট্টগ্রামের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের ফটোকার্ড এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বক্তব্যটি খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর দাবি, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে বিভিন্ন অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানিয়েছে, দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে তারা নিয়মিত কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )