রাঙামাটিতে বিজিবির নতুন রিভারঘাট পোস্ট উদ্বোধন

রাঙামাটিতে বিজিবির নতুন রিভারঘাট পোস্ট উদ্বোধন

48 / 100 SEO Score

রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনে আরও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মারিশ্যা বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পোস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোস্ট কমান্ডারসহ পোস্টে কর্মরত বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী রিভারঘাট পোস্টটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন এই স্থাপনা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, এই পোস্টের মাধ্যমে আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতেও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )