কাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

46 / 100 SEO Score

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজের জন্য রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে সাভার, আশুলিয়া, নবীনগর ও হেমায়েতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

শনিবার দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ১৮ মে বিকেল ৫টা নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে।

তিতাস গ্যাস জানায়, আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )