চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে টিএসসিতে সংবাদ সম্মেলন

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে টিএসসিতে সংবাদ সম্মেলন

22 / 100 SEO Score

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করেছেন চাকরিপ্রত্যাশীরা। রবিবার (১৭ মে) বিকেলে টিএসসির সাংবাদিক সমিতির কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা সরকারকে আগামী ২০ মে পর্যন্ত আলটিমেটাম দেন। একই সঙ্গে ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা।

চাকরিপ্রত্যাশীদের দাবি, সাম্প্রতিক বিভিন্ন অস্থিরতা, সেশনজট ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা বৈষম্যমূলক।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১২ বছর ধরে চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে একাধিকবার আলোচনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সসীমা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে বলেও জানান আন্দোলনকারীরা।

এ ছাড়া বিএনপির ৩১ দফা ইশতেহারের ২৩তম দফায় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন তারা। তবে এত আশ্বাস ও সুপারিশের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন চাকরিপ্রত্যাশীরা।

তারা বলেন, অতীতে একাধিকবার আশ্বাস পেয়েও বারবার হতাশ হতে হয়েছে। আন্দোলনে অংশ নিয়ে অনেকেই মামলা-হামলার শিকার হয়েছেন এবং কয়েকজন সহযোদ্ধা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন।

চাকরিপ্রত্যাশীরা জানান, এবার শুধু আশ্বাস নয়, সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। আগামী ২১ মের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )