সাতক্ষীরায় বাইকারদের তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক

সাতক্ষীরায় বাইকারদের তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক

27 / 100 SEO Score

সাতক্ষীরায় মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি তেল সংগ্রহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
ফুয়েল কার্ড, মোটরসাইকেল তেল, সাতক্ষীরা জ্বালানি, পেট্রল পাম্প নির্দেশনা—বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এসব নিয়ম মেনে পেট্রল পাম্প থেকে তেল নিতে হবে বাইকারদের।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, তেল নিতে গেলে চালককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম জানান, বুধবার (২৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই মাইকিং করে নির্দেশনা প্রচার করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এদিকে প্লাস্টিক বোতল/ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

নতুন নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক চালক এ সিদ্ধান্তকে ভোগান্তি বলছেন। একই সঙ্গে জেলা প্রশাসনের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মোটরসাইকেল মালিকদের একটি অংশ।

আরও পড়ুন : সারাদেশ খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )