পাঁচ দফা দাবিতে আজ থেকে ৩৯ দিনের কর্মসূচিতে এনসিপি

পাঁচ দফা দাবিতে আজ থেকে ৩৯ দিনের কর্মসূচিতে এনসিপি

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি।

পাঁচ দফা দাবি আদায়ে আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে দেশব্যাপী কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৩৯ দিন দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের রাজনৈতিক পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের নেতা আখতার হোসেন জানান, এসব কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

পাঁচ দফা দাবি

  1. সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার
  2. শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর
  3. জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা
  4. গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়
  5. গণভোটের রায় বাস্তবায়ন

সংলাপের দিনেই মাঠের কর্মসূচি

কর্মসূচির প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসার কথা এনসিপির প্রতিনিধিদলের। ফলে একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে রাজপথের কর্মসূচি—দুই পথেই নিজেদের দাবি তুলে ধরতে চাইছে দলটি।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )