অভিনয়ে ফিরেই বাজিমাত, ২২ ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’

অভিনয়ে ফিরেই বাজিমাত, ২২ ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’

মুক্তির মাত্র ২২ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১০ লাখ ভিউয়ের মাইলফলক পেরিয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘অংশীদার’।

বিরতির পর অভিনয়ে ফিরেই দর্শকের সাড়া পেলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাঁর অভিনীত নতুন নাটক ‘অংশীদার’ মুক্তির মাত্র ২২ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১০ লাখ (১ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক পেরিয়েছে।

শনিবার দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। মুক্তির পর থেকে ইউটিউবের মন্তব্যঘরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে গল্প ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শকেরা।

নাটকে যাঁরা আছেন

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম রাজীব।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )