১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

16 / 100 SEO Score

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে পাঠানো নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার ঠেকাতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

এতে উল্লেখ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে।

নোটিশে আরও বলা হয়, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুয়া তথ্য ও পর্নোগ্রাফির সহজলভ্যতা তাদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশু পড়াশোনায় অনাগ্রহী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার প্রতিও অনীহা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে। মানবিক মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )