
বিআইডব্লিউটিএকে আয়কর রিটার্ন প্রমাণ দাখিল থেকে অব্যাহতি
বিআইডব্লিউটিএ আয়কর রিটার্ন অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে সংস্থাটিকে আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিসআর) উপস্থাপন করতে হবে না।
জাতীয় রাজস্ব বোর্ড-এর কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি সরকারি প্রতিষ্ঠান এবং করযোগ্য সত্তা নয়। এ কারণে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪)-এর ক্ষমতাবলে সংস্থাটিকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিআইডব্লিউটিএকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে বলেও আদেশে জানানো হয়েছে।
CATEGORIES অর্থনীতি

