দর্শনায় ট্রাক লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর

দর্শনায় ট্রাক লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর

48 / 100 SEO Score

দর্শনায় ট্রাক লরি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আতিকা (৩) নামের এক শিশু। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় জ্বালানি তেলবাহী ট্রাঙ্ক লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা উপজেলার হঠাৎপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাঙ্ক লরির ধাক্কায় শিশুটি ছিটকে পড়ে এবং তার মাথার ওপর দিয়ে চাকা চলে যায়।

নিহত আতিকা দর্শনা মোবারকপাড়ার আতাহার জামিলের মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকে সে তার খালু মোবারক হোসেনের বাসায় বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দর্শনা থানা-এর ওসি মেহেদী হাসান জানান, শিশুটি তার খালু ও খালার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল। অটোরিকশা থেকে নেমে বড়রা রাস্তা পার হয়ে গেলে শিশুটি একা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর জ্বালানি তেলবাহী ট্রাঙ্ক লরিটি জব্দ করা হয়েছে এবং চালক নিমাই চন্দ্র অধিকারীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা-এর ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )