
বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তারেক রহমান
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান, সচিবালয়ে অফিস, মন্ত্রিপরিষদ বৈঠক, সচিবদের মতবিনিময়— প্রথম দিনের কর্মসূচির মূল ফোকাস থাকছে এসব বিষয়েই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।
দিনের সূচিতে যা থাকছে
সচিবালয়ে দপ্তরে আগমন: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়
দুপুরের খাবার: সচিবালয়েই মধ্যাহ্নভোজ গ্রহণের কথা রয়েছে
বিকেল ৩টা: মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক
বিকেল ৪টা: সচিবদের সঙ্গে মতবিনিময়সভা
সূত্র জানায়, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সরকারের অগ্রাধিকার ও করণীয় নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। পাশাপাশি প্রশাসনিক সমন্বয় ও নীতি বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সচিবদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: রাজনীতি খবর

