ঢাকায় যৌথ নদী কমিশনের বৈঠক শুরু, আলোচনায় গঙ্গা চুক্তির বাস্তবায়ন

ঢাকায় যৌথ নদী কমিশনের বৈঠক শুরু, আলোচনায় গঙ্গা চুক্তির বাস্তবায়ন

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির দুই দিনের বৈঠক রোববার ঢাকায় শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক রোববার ঢাকায় শুরু হয়েছে। দুই দিনের এই বৈঠক চলবে সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত।

বৈঠকে ১৯৯৬ সালে সই হওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়নের বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে নেই।

দুই দেশের প্রতিনিধিদল

বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন শরদ চন্দ্র।

৫৪ নদী, চুক্তি একটিতেই

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে কেবল গঙ্গার পানিবণ্টন নিয়েই দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে এই বৈঠককে তাই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )