রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জন গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযান চলবে

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযানও জোরদার করা হয়েছে।

নগরবাসীকে সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করেছে পুলিশ।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )