রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানির অষ্টম চালান পৌঁছেছে।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানির অষ্টম চালান পৌঁছেছে মঙ্গলবার (২৪ নভেম্বর)। এর আগে ১৪ নভেম্বর ষষ্ঠ চালান এসেছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী মোট ৯টি চালানে জ্বালানি আসছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি আসছে ৭টি কার্গো ফ্লাইটে। আর প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আসবে আরও ২টি চালানে।

কোন পর্যায়ে প্রকল্প

রূপপুরে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, প্রতিটির সক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ে রয়েছে, অর্থাৎ ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরীক্ষা চলছে।

দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

ছবি: Iqbal Habib Khondker / ইকবাল হাবীব খন্দকার, উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)। প্রতীকী ছবি।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )