চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান সেনাপ্রধানের

রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের আহ্বান, আধুনিক প্রশিক্ষণ, এবং কঠিন চ্যালেঞ্জ—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা অর্জনই ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার মূল পথ।

গতকাল রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জানান, দেশের নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিতে হবে।

সেনাপ্রধান বলেন, “আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সক্ষমতা বাড়ালে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করা সম্ভব। প্রতিনিয়ত যুদ্ধ প্রস্তুতি, গবেষণা ও পেশাগত মানোন্নয়ন অত্যন্ত জরুরি।”

মতবিনিময়কালে তিনি প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা, পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। পাশাপাশি ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের প্রতি তাদের অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ১১ পদাতিক ডিভিশন; রাজশাহী এরিয়ার কর্মকর্তা, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ইউনিট অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )