
সুপার ষ্টার রিনিউএবল এনার্জির এমডি ও সুপার ষ্টার গ্রুপের অতিরিক্ত এমডি হলেন তোফায়েল আহমেদ
সুপার ষ্টার রিনিউএবল এনার্জি লিমিটেডের (এসএসআরইএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তোফায়েল আহমেদ।
ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, কৌশলগত নেতৃত্ব ও ব্যবসা উন্নয়নে ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ পেশাগত জীবনে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে তিনি সুপার ষ্টার গ্রুপের ব্যবসায়িক অগ্রগতি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে তোফায়েল আহমেদ সুপার ষ্টার গ্রুপের গ্রুপ চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব সুপার ষ্টার রিনিউএবল এনার্জি লিমিটেডের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়ন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ সুপার ষ্টার গ্রুপের কর্পোরেট নেতৃত্ব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
