এনটিআরসিএ নিয়োগে ৫৩ হাজার আবেদন, পদ ১২ হাজারের বেশি

এনটিআরসিএ নিয়োগে ৫৩ হাজার আবেদন, পদ ১২ হাজারের বেশি

55 / 100 SEO Score

এনটিআরসিএ নিয়োগে আবেদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী পদে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরিসংখ্যান অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি শূন্যপদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩ হাজার ১৩১টি আবেদন জমা পড়েছে।

এর আগে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ৫ হাজার ৭১৮ জন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জানান, পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়াও সক্রিয়ভাবে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর দুটি করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )