মেট্রো রেলে অনুমতি ছাড়া ভিডিও নিষিদ্ধ

মেট্রো রেলে অনুমতি ছাড়া ভিডিও নিষিদ্ধ

58 / 100 SEO Score

মেট্রো রেল ভিডিও নিষেধাজ্ঞা, ডিএমটিসিএল নির্দেশনা, অনুমতি ছাড়া শুটিং, লাইভ স্ট্রিমিং—মেট্রো রেল স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ—এবং ট্রেনের অভ্যন্তরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ/প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও বানানো, লাইভ স্ট্রিমিং, কিংবা বাণিজ্যিক/ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিং—সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডিএমটিসিএল আরও জানিয়েছে, মেট্রো রেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং/ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই আবেদন করে অনুমতি নিতে হবে।

আরও পড়ুন : রাজধানী খবর 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )