ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

53 / 100 SEO Score

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা—নির্বাচনী প্রচারণার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার) রাজধানীর আটটি স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মহানগর দক্ষিণ, বিএনপি জনসভা, জনসভার সময়সূচি—দলীয় সূত্র জানিয়েছে, এসব জনসভা হবে তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে।

বিএনপির ঘোষিত সূচি অনুযায়ী, আজ সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনি আরও যে স্থানগুলোতে বক্তব্য দেবেন—

ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ — দুপুর ১২টা

ঢাকা-৮: পীরজঙ্গী মাজার রোড — দুপুর ১টা

ঢাকা-৯: মাণ্ডা তরুণ সংঘ মাঠ — দুপুর ২টা

ঢাকা-৫: যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড — বিকেল ৩টা

ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড — বিকেল ৪টা

ঢাকা-৬: ধূপখোলা মাঠ — বিকেল ৫টা

ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ — সন্ধ্যা ৬টা

এদিকে, গতকাল রবিবারও ঢাকার বিভিন্ন স্থানে একাধিক জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইসিবি চত্বর, পল্লবী লাল মাঠ, মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া এলাকায়, মিরপুর মডেল থানার বিপরীত পাশ, শ্যামলী ক্লাব মাঠ এবং বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে ধারাবাহিকভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে দুই দিনে মোট ১৪টি জনসভা করার কর্মসূচির অংশ হিসেবেই ধারাবাহিকভাবে এসব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: রাজনীতির আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )