ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

64 / 100 SEO Score

ঢাকায় ৬ স্থানে তারেক রহমানের জনসভা—নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে আজ (রবিবার) পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা উত্তর জনসভা, বিএনপি নির্বাচনী প্রচার, জনসভার সময়সূচি—দলীয় সূত্র জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে এসব জনসভা অনুষ্ঠিত হবে এবং সেখানে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

দলীয় ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর—

ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে

ঢাকা-১৫: মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টা ৩০ মিনিটে

ঢাকা-১৪: ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে

ঢাকা-১৩: শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে

ঢাকা-১১: বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায়

বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলটির শীর্ষ নেতা। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

আরও পড়ুন: রাজনীতির আরও খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )