
ইয়ামালের ২৫০ মিলিয়ন অফারও ফেরাল বার্সা
ইয়ামাল ২৫০ মিলিয়ন, বার্সেলোনা, পিএসজি অফার, লাপোর্তা—বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা দাবি করেছেন, দুই বছর আগে পিএসজি তরুণ তারকা লামিনে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার প্রস্তাব দিয়েছিল। তবে বার্সেলোনা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।
এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “পিএসজি আমাদের কাছে লামিনে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর অফার করেছিল। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি।” তিনি আরও জানান, তখন ইয়ামালের বয়স ছিল মাত্র ১৭ বছর। লাপোর্তার ভাষায়, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়—যদিও তখন অনেকেই এ সিদ্ধান্তকে “পাগলামি” বলেছিলেন।
বার্সেলোনা যদি সেই প্রস্তাব গ্রহণ করত, তাহলে ইয়ামাল ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে যেতে পারতেন। বর্তমানে এই রেকর্ডটি নেইমারের—যিনি ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন।
এদিকে ক্লাবে থেকেই ইয়ামাল ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার পারফরম্যান্স দেখে অনেক সমর্থকই মনে করছেন, ইয়ামালকে না ছাড়ার সিদ্ধান্ত বার্সার জন্য সঠিক ছিল।
আরও পড়ুন : খেলা খবর

