হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান-ওমান, যুদ্ধবিরতির অংশ চুক্তি

হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান-ওমান, যুদ্ধবিরতির অংশ চুক্তি

55 / 100 SEO Score

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি পাচ্ছে ইরান ও ওমান। দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যাতায়াতকারী জাহাজের কাছ থেকে ফি নেওয়া হবে বলে জানা গেছে।

বার্তা সংস্থা Associated Press (এপি)-এর প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাতে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান টোল থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, তিনি সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন। তবে অভ্যন্তরীণ বিষয় হওয়ায় বিস্তারিত প্রকাশে সীমাবদ্ধতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার ওপর ইরান ও ওমান উভয়ের আঞ্চলিক অধিকার রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল, ফলে নতুন এই টোল ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )