
টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের পূর্ণ সূচি প্রকাশ
সুপার এইট সূচি, টি২০ বিশ্বকাপ, সেমিফাইনাল-ফাইনাল—টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব ‘সুপার এইট’-এ ওঠা আট দল চূড়ান্ত হয়েছে। কলম্বোতে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
সুপার এইটে ওঠা দলগুলোকে চারটি করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এক গ্রুপের ম্যাচ হবে ভারতে, অন্য গ্রুপের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এই পর্বে আগের রাউন্ডের কোনো পয়েন্ট যোগ হবে না—সব দলই শুরু করবে শূন্য পয়েন্ট থেকে। প্রতিটি ম্যাচে জিতলে ২ পয়েন্ট, হারলে ০ পয়েন্ট।
আবহাওয়া বা অন্য কারণে উভয় দলের অন্তত ৫ ওভার করে খেলা না হলে ম্যাচ হবে ‘নো রেজাল্ট’—সেক্ষেত্রে দুই দলই পাবে ১ পয়েন্ট করে। ম্যাচ টাই হলে সুপার ওভার, আর সুপার ওভারও টাই হলে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক সুপার ওভার চলবে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে ৪ ও ৫ মার্চের সেমিফাইনালে। ফাইনাল হবে ৮ মার্চ।
গ্রুপ বিন্যাস
গ্রুপ–১ (ভারতে): ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে
গ্রুপ–২ (শ্রীলঙ্কায়): ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা
সুপার এইটের সম্পূর্ণ সূচি
-
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (কলম্বো)
-
২২ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি) | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ)
-
২৩ ফেব্রুয়ারি: জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুম্বাই)
-
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান (ক্যান্ডি)
-
২৫ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (কলম্বো)
-
২৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ) | ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
-
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (কলম্বো)
-
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (ক্যান্ডি)
-
১ মার্চ: জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা (নয়াদিল্লি) | ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
আরও পড়ুন : খেলাধুলার খবর

