
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশে ভাষণ, তারেক রহমান, বিটিভি, শপথগ্রহণ—শপথ নেওয়ার পরদিন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর শপথের পর নতুন সরকারের মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পাঠ করান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আরও পড়ুন : রাজনীতির আরও খবর দেখতে ভিজিট করুন
CATEGORIES অন্যান্য

